Category: IELTS

  • IELTS নিয়ে কমন কিছু প্রশ্ন এবং উত্তর

    কি অবস্থা সবার।আশা করি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আসলে বিদেশে পড়াশুনা সবাই করতে চায়।কিন্তু একটা জায়গাতে সবাই একটু আটকিয়ে যায়। সেটি হল IELTS.

    জি হ্যা। ঠিকই শুনেছেন বা জানেন। আপনি নিজেও যখন বিদেশে পড়াশুনা করার কথা চিন্তা করবেন তখন স্বাভাবিক ভাবেই আপনার মনেও একটা ভয় সৃষ্টি করবে এটি। এটি স্বাভাবিক। কিন্তু সত্য কথা হল আপনি যদি ঠিক মত বুঝে শুনে প্রস্তুতি নেন তাহলে অনায়াসে খুব ভালো একটা স্কোর সিয়ে আসতে পারবেন। আমরা আজকের ব্লগে কোনো কিছু শিখবো না।আমরা IELTS এর কমন কিছুন প্রশ্ন যেগুলো যখন আপনি প্রস্তুতি নিবেন তখন আপনার মনে আসবে, সেগুলো সম্পর্কে জানবো। আমি চেষ্টা করেছি সব গুলো প্রশ্ন এক জায়গাতে করে একটা পরিপূর্ণ লিখা উপহার দিবার।কিন্তু তারপরও যদি কিছু ছাড়া পড়ে তাহলে অবশ্যই আমি এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তাহলে দেরী না করে আসল কাজ শুরু করা যাক।

    IELTS আসলে পরীক্ষা নাকি টেস্ট?

    উত্তর – IELTS হল একটি টেস্ট। এটি কোনো পরীক্ষা না। আপনারা যদি IELTS এর পূর্ণরূপ পড়েন তাহলেই বুঝতে পারবেন। IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System. মানে আমরা একটু লক্ষ করলেই বুঝতে পারবো যে এখানে বলা হয়েছে এটি ইংরেজি ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম।মানে আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজ এর উপর কেমন দক্ষ সেটি টেস্ট করা হয়। মানে আমরা সহজেই বুঝতে পারি এটি একটি টেস্ট।পরীক্ষ না।

    IELTS টেস্ট এর জন্য কত দিনের প্রস্তুতি নিতে হবে বা কত দিন লাগবে?

    উত্তর – আসলে এটি পুরোটাই নির্ভর করবে আপনার উপর। এটি একটি টেস্ট। আর এর মাধ্যেমে আপনার ইংরেজির উপর দক্ষতা টেস্ট করা হয়।আপনি যত তাড়াতাড়ি আপনার দক্ষতা বাড়াতে পারবেন তত তাড়াতাড়ি এই টেস্ট এ ভাবে ফলাফল নিয়ে আসতে পারবেন।

    IELTS টেস্ট কোথায় দিতে হয়?

    উত্তর – IELTS টেস্ট আপনাকে একটি টেস্ট সেন্টারে দিতে হয়। British Council এবং IDP নামে দুইটি প্রতিষ্ঠান আছে যারা IELTS এর টেস্ট নিয়ে থাকে।আর তাদের আবার সিলেক্টেড কিছু পার্টনার প্রতিষ্ঠান আছে।যেখানে তারা সেন্টার বানিয়ে টেস্ট নেয়।আসলে IELTS টেস্ট মূলত নেয় Cambridge University.

    কোথায় টেস্ট দিলে ভালো হবে বা ভালো স্কোর আসবে?

    উত্তর – দেখেন অনেকে আপনাকে অনেক কথা বলতে পারে।কিন্তু কোথায় টেস্ট দিবেন না দিবেন না, এটা পুরোটাই নির্ভর করবে আপনার উপর।হোক British Council বা IDP. যে সেন্টারে যেতে আপনার কম সময় লাগবে সেখানেই দিন।

    IELTS টেস্ট এ কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা?

    উত্তর – মোটেও না। আপনি যদি কোথাও থেকে শুনে থাকেন যে সহযোগিতা পাওয়া যায়।তাহলে সেটি ভুয়া। এখানে দুই নম্বারি করার কোনো অবকাশ নেই।

    IELTS টেস্ট এর জন্য কিভাবে প্রস্তুতি নিবো?

    উত্তর – প্রশ্নটি যতটা ছোট, উত্তর তার থেকেও বিশাল। আসলে প্রস্ততি কিভাবে নিবেন সেটি নির্ভর করবে আপনার উপর।আপনার আগে উচিত হবে IELTS সম্পর্কে বিস্তারিত জানা। তারপর IELTS টেস্ট কোন কোন মডিউলে হয় সেগুলো সম্পর্কে জানা। তারপর প্রত্যেক মডিউল এর প্রশ্নের ধরণ সম্পর্কে জানা। তারপর সেগুলো সমাধান করার নিয়ম গুলো আসত্ত করা।

    IELTS এর জন্য অফলাইন কোচিং ভালো নাকি অনলাইন কোচিং ভালো?

    উত্তর – এটি পুরোটাই নির্ভর করবে আপনার উপর। কিন্তু আমার কাছে মনে হয় অনলাইনই বেস্ট। কারণ আপনি যে লোকেশন এই থাকেন না কেন? আপনি খুব সহজেই কোনো এক ট্রেইনার এর অনলাই ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। কিন্তু আপনি যদি অনেক অলস প্রকৃতির হন তাহলে অফলাইনই বেস্ট।

    IELTS টেস্ট এর জন্য রেজিস্ট্রেশন করবো কোথায় থেকে

    উত্তর – আপনি চাইলে নিজেই ইউটিউব দেখে করতে পারেন। অথবা যেকোনো IELTS Test Center এ গেলেই তারা আপনাকে সহযোগিতা করবে।

    আপাদত এতটুকুই। আমার কাছে মনে হয়েছে এগুলো প্রশ্ন সবার মনে একবার হলেও আসে।তারপরও আপনার যদি কোনো নিদিষ্ট প্রশ্ন থাকে তাহল কমেন্ট এ কমেন্ট করবেন।উত্তর দেওয়া হবে।

  • IELTS কি কেন কিভাবে [পরিপূর্ণ গাইড লাইন]

    IELTS বা English Language Testing System যাই বলি না কেন এটি কিন্তু একটি Language টেস্ট।আপনি ধরুণ বিদেশে পড়াশুনা করতে চাচ্ছেন বা বিদেশে স্থায়ী ভাবে বসবাস করতে চাচ্ছেন সেক্ষেএে আপনাকে IELTS টেস্ট দিতে হবে। আমরা মূলত এটিকে একটি পরীক্ষা বলে ভুল করি।কিন্তু আসলে এটি কোনো পরীক্ষা না, এটি একটি টেস্ট।এই টেস্ট এর মাধ্যেমে আপনার কিছু জিনিস টেস্ট করা হয়।মানে ওই সকল বিষয় গুলো আপনি ঠিক ঠাক মত জানেন কিনা।আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ILETS কি, IELTS কেন দিবেন, এবং কিভাবে দিবেন। চলুন শুরু করা যাক।

    IELTS কি?

    প্রথমেই জেনে নেই IELTS কি? IELTS এর পরিপূর্ণরূপ হল English Language Testing System.মানে IELTS হল একটি টেস্ট, যে টেস্ট এর মাধ্যেমে আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা কেমন সেটি যাচাই করা হয়।

    চলুন জেনে নেই কোন কোন বিষয় গুলোর উপর আপনার দক্ষতা টেস্ট করা হবে এবং তারপর সেগুলোর বিস্তারিত জানবো।

    1. স্পিকিং
    2. লিসিনিং
    3.  রাইটিং
    4. রিডিং

    এই চারটি বিষয় এর উপর আপনার দক্ষতা কেমন সেগুলো এই টেস্ট দ্বারা যাচাই করা হয়।

    স্পিকিং

    স্পিকিং মডিউলটি সবার প্রথমে অনুষ্ঠিত হয়। মানে প্রথমে আপনার স্কিপিং মডিউল এর টেস্ট নেওয়া হবে।এই মডিউল এর মাধ্যেমে টেস্ট করা হয় আপনি ইংরেজি ভাষা ব্যবহার করে যোগাযোগ কেমন করতে পারেন। এক কথায়, আপনি কথা বলতে পারেন কিনা? সময় থাকে ১০ থেকে ১৫ মিনিট। এটি অনেক সময় ভিডিও কলে হয়, আবার কখন ফিজিক্যাল ভাবে হয়।যে ভাবেই হোক না কেন, সব কিছু মূলত একই। এই মডিউলটি মূলত তিনটি পার্ট থাকে।আমি নিচে তিনটি পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

    পার্ট ১ – প্রথম পার্টে মূলত আপনাকে একদম বেসিক কিছু প্রশ্ন করা হয়। যেমন – আপনার নাম কি?, আপনি কোথায় থাকেন, কি করেন, পরিবারে কে কে আছে?, চাকুরী করেন নাকি পড়াশুনা ইত্যাদি ইত্যাদি। এক কথায় সহজ প্রশ্ন যেগুলো একটা মানুষ যখন আপনাকে প্রথম দেখে, দেখার পর যে যে প্রশ্ন তার মনে আসতে পারে সেগুলো।

    পার্ট ২ – প্রথম পার্ট শেষ হওয়া মাএ দ্বিতীয় পার্ট শুরু হয়। দ্বিতীয় পার্টকে অনেকে বলে ক্লিউ কার্ড সেকশন। মানে এখানে প্রশ্ন সম্বলীত একটি কিউ কার্ড দেওয়া হয়। যেখানে একটি টপিক থাকে এবয় কিছু প্রশ্ন থাকে।নিচে একটি উদাহরণ দেওয়া হল –

    Describe some food or drink that you learned to prepare
    You should say:
    what food or drink you learned to prepare
    when and where you learned to prepare this
    how you learned to prepare this

    পার্ট ৩ – এটি একটু কঠিন হয়। আপনাকে আপনার টপিক মানে কিউ কার্ড এবং পার্ট ১ এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন করবে। সেগুলো একটু বড় করে বলতে হবে।

    নোট – স্পিকিং মডিউল শেষ হবার পরে আপনার বাকি তিনটি মডিউল অন্য কোনো দিন একসাথে অনুষ্ঠিত হবে। মাসে একদিনে হয় স্পিকিং এবং অন্য দিনে বাকি তিনটি মডিউল যেমন – লিসিনিং, রিডিং এবং রাইটিং অনুষ্ঠিত হয়।

    লিসিনিং

    লিসিনিং মডিউলে আপনাকে একটি হেড ফোনে কিছু ভয়েস রেকডিং শুনানো হবে এবং আপনাকে ওই রেকডিং এর উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। ভয় পাবার দরকার নাই। প্রশ্নের উত্তর রেকডিং এ বলে দিবে।শুধু মাএ আপনাকে সেটি শুনতে হবে মনোযোগ দিয়ে।এই মডিউলে টোটাল সময় ৬০ মিনিট। প্রশ্ন থাকে ৪০ টা। ৩০ মিনিটি রেকডিং চলে এবং বাকি ১০ মিনিট দেওয়া হয় উত্তর গুলো উত্তর পএে ট্রান্সফার করার জন্য। টোটাল ৪ টা পার্ট থাকে।আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো।

    রিডিং

    রিডিং মডিউলে মূলত প্রশ্ন থাকে ৪০ টা। সময় থাকে ৬০ মিনিট। মানে এখানে টোটাল ৩ টা প্যাসেজ থাকে। সে প্যাসেজ গুলোর উপর ভিত্তি করে প্রশ্ন থাকে। বিভিন্ন প্রকার এর প্রশ্ন হতে পারে। যেমন – Gap Fill, True False Not Given,Yes No Not Given, MCQ,Short Questions Answer ইত্যাদি। আর হ্যা, এই মডিউলে চেক করা হয় আপনি ঠিক মত পড়ে বুঝতে পারেন কিনা।আমরা আরো বিস্তারিত রিডিং মডিউলে জানবো।

    রাইটিং

    রাইটিং মডিউলে দুইটি প্রশ্ন থাকে। যেগুলো আপনাকে লিখতে হবে।আমরা আগে যে প্যারাগ্রাফ লিখতাম।ঠিত তেমন। প্রশ্ন প্রশ্ন বিভিন্ন চার্ট,গ্রাফ ইত্যাদি এর ছবি দিতে পারে। আন দ্বিতীয় প্রশ্নে আমাদের স্পিকিং এর কিউ কার্ড এর মত।একটা টপিক থাকে এবং একটি বা দুটি টাস্ক বলে দেওয়া থাকে।সেটির উপর ভিত্তি করে লিখতে হয়।

    আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন। না বুঝলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন।আশা করি কোনো সমস্যা থাকলে সেটি সমাধান হয়ে যাবে।

    IELTS কেন দিবেন?

    দেখেন ভাই, আমরা যে কাজই করি না কেন বা যে টেস্টই দিই না কেন? প্রত্যেকটারই একটা কারণ থাকে। ঠিক তেমনই IELTS দিবারও একটা কারণ থাকে। এখন আমরা জানবো ঠিক কি কি কারণে একজন মানুষ IELTS টেস্ট দেয় বা দিতে চায়।

    • বিদেশে পড়াশুনা করতে চাইলে IELTS দিতে হয়।
    • বিদেশে কাজ করতে চাইলে IELTS দিতে হয়।
    • বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে IELTS দিতে হয়।

    এখন প্রশ্ন আসতেই পারে, সব দেশে যেতেই কি IELTS দিতে হয়। না, যে সকল দেশ এর প্রথম ভাষা ইংরেজি, সেসকল দেশে যেতে হলে আপনাকে IELTS দিতে হবে।আবার অনেক সময় IELTS ছাড়াও হয়। কিন্তু সেগুলো অনেক কম। এক কথায় IELTS হল বেস্ট উপায় উপরের কাজ গুলো করার জন্য।

    IELTS এর প্রস্তুতি কিভাবে নিবেন?

    এটি নিয়ে ভাই ব্যাপক লিখা যাবেন। লিখেও শেষ করা যাবে না।আমরা আমাদের ঘরে বসে IELTS পর্বে বিস্তারিত আলোচনা করবো। আপদত এতটুকু বলতে চাই, প্রথমে সব গুলো বিষয় সম্পর্কে একটা ধারণা নিবেন, প্রশ্নের ধরণ, মডিউল, সময় সব কিছু। তারপর সেগুলো সমাধান করার যে উপায় গুলো আছে সেগুলো আয়ত্ত করুন। তারপর প্যাকটিস করার জন্য ক্যামব্রিজ এর বই গুলো পড়া শুরু করে দিন।সোজা হিসাব।

    বাকি হিসাব গুলো অন্য পোস্টে লিখবো। আর হ্যা আমাদের ঘরে বসে IELTS সিরিজে কিন্তু অনেক কিছু পাবেন। ব্লগে একটা ক্যাটাগরি থাকবে এবং ইউটিউবেও একটা ক্যাটাগরি থাকবে। আমাদের মূল লক্ষ্য থাকবে ফ্রিতে ঘরে বসে আপনার IELTS প্রস্তুতি নিশ্চিত করা। যা যা লাগে আমরা ফ্রিতে দিয়ে দিবো। আপনি শুধু নিয়মিত সেগুলো পড়বেন। আর হ্যা।নিজে পড়লেই হবে না।আপনার বন্ধুদের সাথে সেয়ার করুন। ধণ্যবাদ